২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বোমাসহ জনযুদ্ধের আঞ্চলিক নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে বোমাসহ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক আঞ্চলিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 06:53 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে বোমাসহ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক আঞ্চলিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আসমানখালি গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা মন্নাফ ম-ল দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আলমডাঙ্গা থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, মন্নাফ বাড়িতে এসেছে এমন খবর পেয়ে রাত তিনটার দিকে অভিযান চালানো হয়। “এ সময় তিনটি বোমাসহ মন্নাফকে গ্রেপ্তার করা হয়। বোমাগুলো লাল স্কচ টেপ দিয়ে পেঁচানো ছিল। উদ্ধারের পর বোমাগুলো থানায় এনে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে।” মন্নাফের বিরুদ্ধে থানায় একটি ডাকাতির ও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় উদ্ধারকৃত বোমার জন্য বিস্ফোরক আইনে মামলা করা হবে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১১৫০ ঘ.