ঝিনাইদহ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে উপজেলার রাজনগর গ্রামে স্ত্রী শিলা বেগমকে (২৭) শ্বাসরোধ করে হত্যা করে স্বামী দিদার হোসেন পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।
শৈলকুপা থানার এসআই রানা প্রতাপ জানান, দাম্পত্য কলহের জেরে রাতে শিলাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ছেলে সিফাতকে নিয়ে পালিয়ে যায় দিদার।
শনিবার সকালে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১১৩৯ ঘ.
bdnews24