২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় জীববৈচিত্র্য উৎসব

ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুরু হয়েছে দুদিনব্যাপী প্রাণ বৈচিত্র্য ও জীবনযাত্রা উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 06:28 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

নেত্রকোনা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুরু হয়েছে দুদিনব্যাপী প্রাণ বৈচিত্র্য ও জীবনযাত্রা উৎসব। বৃহস্পতিবার সকালে ‘এসো মিলি প্রাণে প্রাণ/বাঁচাই স্বদেশ, গাই সমতার গান’ প্রতিপাদ্য নিয়ে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়। বেসরকারি সংস্থা ‘বারসিক’ আয়োজিত এ উৎসবে ২১টি স্টলে তিনশ’ প্রজাতির দেশি ধানের বীজ, দেশি শস্যের বীজ, দেশি ফল ও ঔষধি গাছ, আদিবাসী বাদ্যযন্ত্র ও অলংকার, দেশি কৃষিজ উপকরণ, পিঠা, জলজ প্রাণবৈচিত্র্য, হাওরাঞ্চলের পাখি, শাকসব্জি, দেশি মাছ-কাঁকড়া-শামুক-মাকড়সা-ব্যাঙসহ প্রদর্শিত হয়। উৎসবের প্রথম দিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, যেমন খুশি তেমন সাজো, কৃষক-কৃষাণী বক্তৃতামালা, স্কুল শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, বারসিক কর্মকতা সুবোধ এম বাসকে, গবেষক পাভেল পার্থ, জেন্ডার ন্যায় বিচার কর্মসূচির সমন্বয়কারী শংকর ¤্রং। উৎসব মঞ্চে কৃষক-কৃষাণীরা তাদের বক্তব্যে শত শত আদিবাসী-বাঙালি নারী-পুরুষ স্থানীয় প্রাণসম্পদ ব্যবহার ও টিকিয়ে রাখা ও উন্নয়নের দাবি তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০২১ ঘ.