ঝালকাঠী, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলার এক গ্রামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক ও তার সহযোগী অপর এক নারীর বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রীটি মা ভিক্ষা করতে যান।
দুপুরে পাশের বাড়ির গৃহবধূ মাহামুদার ঘরে পানি পান করতে যায় মেয়েটি। এ সময় একই গ্রামের সাকব আলীর ছেলে মো. শাহিন (২০) ওই ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এতে মাহমুদা সহয়তা করেন।
বাড়ি ফিরে মেয়ের কাছে ঘটনা শুনে বৃহস্পতিবার সকালে থানায় ধর্ষক ও তার সহযোগীর বিরুদ্ধে তার মা মামলা করেন।
ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিশুটিকে দুপুরে ঝালকাঠী সদর হাসপালাতে পাঠানো হয়েছে।
তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫৫ ঘ.
bdnews24