২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৩২তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন, এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৭৮৮ জন। ফল দেখতে ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 10:21 AM

Updated : 25 Apr 2022, 09:47 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩২তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন, এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৭৮৮ জন।

সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা পাওয়া যাচ্ছে।”

১ হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগের জন্য গত বছরের ১৯ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

গত ৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৪ হাজার ৫৬২ জনের মধ্যে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১০ হাজার ৮০৮ জন। এরপর গত ১১ থেকে ১৯ জুন আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা হয়।

এই বিসিএসের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, মহিলা কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।

৩১ অক্টোবর থেকে উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া শুরু হতে পারে বলে পিএসসি কর্মকর্তারা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৬১৪ ঘ.

ফল দেখতে ক্লিক করুন