নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে হিযবুত তাওহীদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার বিকালে দাইসার থেকে গ্রেপ্তাররা হলেন ওই এলাকার মো. হযরত আলী শেখ (৪২) ও বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সাত হাজারীবাগের মো. ইব্রাহিম হাওলাদার (৪০)।
তাদের কাছ থেকে হিযবুত তাওহীদের ১৬টি বই, ১৮টি সিডি, ৫০টি লিফলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ সাংবাদিকদের বলেন, এরা হিযবুত তাওহীদের সক্রিয় সদস্য ও সংগঠক।
তাদের মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.
bdnews24