২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে বোমা বানাতে বিস্ফোরণ, আহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বুধবার বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে একব্যক্তি আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বুধবার বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে একব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ২৯টি বোমাসহ বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে। আহত হয়েছেন শিবগঞ্জের নয়লাভাঙ্গা ইউনিয়নের বাগরাইন গ্রামের আব্দুর রহিমের ছেলে মাসুম (২০)। মাসুম রানীহাটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনার পর থেকে মাসুম পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার উপ পরিদর্শক মোল্লা মাসুদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বাগরাইনপাড়ায় আব্দুর রহিমের বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে তার ছেলে মাসুম আহত হন। ঘটনার পর আহত মাসুম তার সঙ্গী ফিরোজসহ বাড়ির সবাই পালিয়ে গেছে বলে জানান ওসি। এরপরই পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে ২০টি বোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করে। পরে বিকাল ৫টার দিকে ওই বাড়ির পায়খানা থেকে র‌্যাব আরো নয়টি বোমা উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.