বান্দরবান, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের বোমং সার্কেলের নবনিযুক্ত বোমাং রাজা কে এস প্র“কে বুধবার নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
সকাল ১১টায় বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি সরকার তাকে বান্দরবানের বোমং সার্কেলের ষোড়শ প্রধান হিসেবে নিযুক্ত করে। পাহাড়ে সার্কেল প্রধানকে রাজা হিসেবে সম্বধোন করা হয়।
এর আগের বোমাং রাজা ছিলেন অংশৈপ্র“ চৌধুরী। স¤প্রতি তার মৃত্যু হলে রীতি অনুযায়ী তার ভাই, যিনি ওই পরিবারের পরবর্তী বয়োজ্যেষ্ঠ পুরুষ, কেসাইন প্র“কে (কে এস প্র“) এ পদে নিয়োগের আবেদন করা হয়। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) তা প্রধানমন্ত্রী অনুমোদন করেন।
সভায় সংবর্ধনা কমিটির সভাপতি রাজ পরিবারের সদস্য প্রকৌশলী উচপ্রু চৌধুরী সভাপতিত্ব বক্তব্য দেন সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওসমান গণি, বান্দরবান পৌরসভার মেয়র মো. জাবেদ রেজা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং, সাবেক বান্দরবান স্থানীয় সরকার পরিষদ সদস্য লক্ষ্মীপদ পাল, থানচি উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন প্রয়াত ১৫তম বোমাং রাজা অংশৈ প্র“ চৌধুরীর জ্যেষ্ঠপুত্র চহ্লা প্র“ জিমি।
সংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তৃতায় কেএস প্র“ বলেন, “আপনারা আমাকে যেভাবে সংবর্ধনা দিয়েছেন, এ জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আজীবন বোমাং সার্কেলবাসীর সেবা করে যেতে অঙ্গীকারাবদ্ধ। আমি বোমাং সার্কেলবাসীর সুখ-দুঃখে সমব্যথী হয়ে থাকতে চাই। আমি চাই বোমাং সার্কেলের সকলের সুখ ও শান্তি।”
এ জন্য সকলের সহযোগিতা চান।
তবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ‘বর্ষাবাস’ শেষে আগামী নভেম্বরে রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নতুন প্রধান কে এস প্র“।
সকাল ১০টায় বান্দরবানের প্রবেশমুখ সুয়ালক বাজারে এলে বোমাং রাজাকে ফুল দিয়ে বরণ করে নেন সুয়ালকের হেডম্যান মংথোয়াইচিং ও এলাকাবাসী। এছাড়া মাঝের পাড়া, রেইছা, মেঘলা এবং বান্দরবান পৌরসভার সামনে তোরণে নতুন রাজাকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। পরে সকাল ১১টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানে আসার সময় রাস্তার দু’পাশে ফুলের পাপড়ি ছিটিয়ে রাজাকে বরণ করে নেয়া হয়।
রাজা কেএস প্র“ ১৯৩৩ সালের ১৩ ডিসেম্বর বান্দরবান বোমাং রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ১৩তম বোমাং রাজা ক্য জ সাইন এর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭১৫ ঘ.
bdnews24