২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৪৯ রোহিঙ্গা আটক

অবৈধভাবে অনুপ্রবেশের সময় কক্সবাজারের নাইক্ষ্যছড়ি ও টেকনাফ থেকে ৪৯ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে অনুপ্রবেশের সময় কক্সবাজারের নাইক্ষ্যছড়ি ও টেকনাফ থেকে ৪৯ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল ৮টা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি ১৭ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, অনুপ্রবেশ চেষ্টা চালানোর সময় নাইক্ষ্যছড়ির তমব্র“ ও ঘুমধুম থেকে ২৯ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবির টহল দল। এদিকে, বিজিবি ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ ও হ্নীলার নাফ নদীর মোহনা থেকে ২০ রোহিঙ্গাকে আটক করে তারা। আটক মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৬৪০ ঘ.