চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিকেট কালোবাজারির অভিযোগে চট্টগ্রাম রেলস্টেশনের এক নিরাপত্তা কর্মীসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এরা হলেন- রেলের নিরাপত্তা কর্মী লুৎফর রহমান জুয়েল ও কবির হোসেন নামের এক ব্যক্তি।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৩৫টি আসনের জন্য বুকিং দেয়া ৬৪টি টিকেটসহ সোমবার রাতে তাদের আটক করা হয়।
তারেক আহমেদ বলেন, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমন তিনটি ট্রেনের টিকিট বিক্রির উদ্দেশ্যে রাতে রেল স্টেশনে অবস্থান করার সময় ওই দুইজনকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এফএস/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24