২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনারকলি মার্কেটে আগুন

রাজধানীর আনারকলি মার্কেটে সোমবার রাতে আগুনে পুড়েছে তিনটি দোকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 05:53 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আনারকলি মার্কেটে সোমবার রাতে আগুনে পুড়েছে তিনটি দোকান। রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে এবং সোয়া ১০টার দিকে নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপন বাহিনী। বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মার্কেটের নিচতলায় প্রথমে প্রিয়াংকা ফেব্রিক্স নামে একটি কাপড়ের দোকানে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে পাশের বিক্রমপুর বোর্ডিং এবং বাদল স্টোর নামে আরো দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩৩৭ ঘ.