২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ডুবে যাওয়া ট্রলারের ২৪ মাঝি-মাল্লা উদ্ধার

কক্সবাজারের মহেশখালী উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের ডুবে যাওয়া ট্রলারের ২৪ জন মাঝি-মাল্লাকে উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালী উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের ডুবে যাওয়া ট্রলারের ২৪ জন মাঝি-মাল্লাকে উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)। সোমবার সকাল সোয়া ৯টার দিকে তাদের উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান লেফটেন্যান্ট কমান্ডার আতিকুর রহমান। তিনি বলেন, ভোররাতে ‘আন্না হলওয়ান’ নামের মাছ ধরার ট্রলারটি গভীর সাগরে ডুবে যায়। সংবাদ পেয়ে উদ্ধারকারী ‘রূপসী বাংলা’ জাহাজ দুর্ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া মাঝি এবং ট্রলারটি উদ্ধার করে। ট্রলারের ইঞ্জিন বক্সে পানি ঢুকে এটি ডুবে যায় বলে কোস্টগার্ড কর্মকর্তার ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/২০৫৭ ঘ.