২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কারখানা কর্মকর্তাকে মারধর

আশুলিয়ার একটি পোশাক কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তাকে সোমবার মারধর করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

সাভার, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার একটি পোশাক কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তাকে সোমবার মারধর করেছে শ্রমিকরা। মারধরের শিকার জামগড়ার আইডিএস গ্র“পের ‘ফ্যাশন ফোরাম গার্মেন্টস’র প্রধান নির্বাহী কর্মকর্তা মিস্টার ডোনাল শ্রীলংকার নাগরিক। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপ-পরিচালক মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার ভেতর পুরুষ ও নারী শ্রমিকদের জন্য পাশাপাশি নামাজের স্থান রয়েছে। ওই কর্মকর্তা কারখানায় যোগদানের পর থেকে দেখছেন নারী শ্রমিকদের নামাজের স্থানে পুরুষ শ্রমিকরা কাজ ফাঁকি দিয়ে বিশ্রাম করে। এ বিষয়ে তিনি শ্রমিকদের সর্তক করে দেন। শ্রমিকরা কথা না শুনলে তিনি তাদের দৈনিক আধ ঘন্টার পারিশ্রমিক কেটে নেয়ার ঘোষণা দেন। এতে শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে সকাল ৯টার দিকে কারখানার ভেতরে ডোনলকে মারধর করে ও তার শার্ট প্যান্ট খুলে নেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ ঘটনার পর সকাল ১১টার দিকে কারখানাটি একদিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটির ঘোষণা শুনে কিছু শ্রমিক চলে গেলেও বাকিরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা বতন বৃদ্ধিসহ আরও কিছু দাবি তুলে বিক্ষোভ শুরু করে। পরে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ রবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার শ্রমিকরা জানায়, নির্বাহী কর্মকর্তা মি. ডোনালকে অপসারণসহ বেতন-ভাতা বৃদ্ধি করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এমডি/১৯৩০ ঘ.