সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকাল ৮টার দিকে বড়বাচড়া গ্রামে এ হামলায় নিহত শাহজাহান আলী (৫৫) ওই এলাকার আফজাল হোসেনের ছেলে।
শহাজাদপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে শাহজাহান আলীর সঙ্গে তার ভাই আজহার আলীর কলহ চলছিল। সকাল ৮টার দিকে এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়।
এ সময় আজাহার আলীর ছেলে নাসির উদ্দিন (১৮) চাচা শাহজাহান আলীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারসহ নাসির উদ্দিন পলাতক রয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭০০ ঘ.
bdnews24