২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুপুকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফুপুকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 09:31 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফুপুকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিত নাসির মোল্লা (১৮) বোয়ালমারীর আজিজার মোল্লার ছেলে। ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান ফরিদপুরের পিপি খসরুজ্জামান দুলু। দুলু জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য দুই আসামি নাসিরের বাবা আজিজার মোল্লা ও মা রাবেয়া বেগমকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি সকালে একটি মোবাইল চুরি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফুপু সুফিয়া বেগমের (৪৫) মাথায় লাঠি দিয়ে আঘাত করে নাসির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তখনই বোয়ালমারী থানায় একটি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএইচ/১৫২৬ ঘ.