২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাস-ট্যাক্সির সংঘর্ষে নিহত ১

কক্সবাজারে বাস ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 09:09 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে বাস ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। নিহত সফর আহমেদ (৬০) রামু উপজেলার তেচ্ছিপুল গ্রামের বাসিন্দা। সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোডের চমুদা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে কক্সবাজার সদর থানার ওসি কামরুল হাসান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রামুর খরুলিয়া থেকে কক্সবাজারের দিকে আসা একটি ট্যাক্সির সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্যাক্সির যাত্রী সফর আহমেদ মারা যান। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএইচ/১৫০৩ ঘ.