২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিব পদে তিনজনের পদোন্নতি

প্রশাসনের ক্যাডার বহির্ভূত (নন-ক্যাডার) তিনজন জ্যেষ্ঠ সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ক্যাডার বহির্ভূত (নন-ক্যাডার) তিনজন জ্যেষ্ঠ সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে। এ তিনজন হলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ইউনুচ আলী খান, তথ্য মন্ত্রণালয়ের মজিবুর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের ফজলুল করিম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার তাদের এ পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৩৫৩ ঘ.