২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

বেনাপোল, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। রোববার দুপুরে বন্দর পরিদর্শনের আগে হাইকমিশনার ভারতের পেট্রাপোল বন্দর অডিটরিয়ামে বাংলাদেশ ও ভারতের যৌথ বাণিজ্য প্র্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে অংশ নেন। ভারত-বাংলাদেশ ইমপোর্ট-এক্সপোর্ট ল্যান্ড পোর্ট সাব কমিটির সভাপতি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে আমদানি-রপ্তানি বাণিজ্য স¤প্রসারণ নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করেছেন। পঙ্কজ শরণের সভাপতিত্বে বৈঠকে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক ইন্দিরা মূর্তি, পশ্চিমবঙ্গের কমিশনার অমিত রায়, কলকাতা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিৎ চ্যাটার্জি এবং ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ওমর ফারুক, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মুকাব্বির হোসেন, বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আব্দুল আওয়াল হাওলাদার, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামছুর রহমান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ও সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা উপস্থিত ছিলেন। পরে হাইকমিশনার ও দুই দেশের বাণিজ্য প্রতিনিধি দলের সদস্যরা বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন। বিকালে পঙ্কজ শরণ যশোর চেম্বার অব কমার্স নেতাদের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বিষয়ে এক মতবিনিময় সভায় যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৪০ ঘ.