২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় বাস উল্টে নিহত ১

কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে এক ব্যক্তি নিহত ও সাত জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে এক ব্যক্তি নিহত ও সাত জন আহত হয়েছেন। রোববার বেলা ১২টার দিকে জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়ায় এ দুর্ঘটনায় নিহত খাইরুল আমিন (৩১) এলাকার ইমামের ডেইলের মকবুল আহমদের ছেলে। আহতদের মধ্যে টেকনাফের শীলখালীর ছৈয়দ আলম (৩০), টেকনাফের বাহারছড়ার আবুল কামাল (৪০) এবং মহেশখালীর ধলঘাটার ইদ্রিস আহমদকে (২৬) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উখিয়া থানার ওসি আপ্পেলা রাজু নাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আমিন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৩৫৩ ঘ.