২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ২০ বিএনপি-জামায়াত নেতাকর্মী আটক

হরতালে ‘নাশকতা সৃষ্টির আশংকায়’ পিরোজপুরে বিএনপি ও জমায়াতের ২০ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 06:46 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

পিরোজপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে ‘নাশকতা সৃষ্টির আশংকায়’ পিরোজপুরে বিএনপি ও জমায়াতের ২০ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। রোববার ভোরে বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, হরতালে নাশকতার আশংকায় পুলিশ ভোরে বিএনপি ও জামায়াতের বিভিন্ন নেতার বাসা-বাড়িতে অভিযান চালায়। আটকদের মধ্যে রয়েছেন বিএনপির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহীদুল্লাহ শহিদ, যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ ৬ জন। মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, এক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ আলী ও শিবির কর্মী রফিকুল ইসলামসহ ৫ জন। স্বরূপকাঠী উপজেলায় তিনজন, নাজিরপুরে এক জামায়াতকর্মী, জিয়ানগরে তিন জন, ভান্ডারিয়ায় এক জন ও কাউখালীতে এক ছাত্রদলকর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১২৩৪ ঘ.