সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গায় শনিবার ১০টি স্বর্ণের ‘বিস্কুটসহ’ এক তরুণকে আটক করেছে র্যাব।
আটক আবু সুফিয়ান (১৮) স্বর্ণ চোরাচালানকারী দলের সদস্য বলে র্যাব জানিয়েছে। সে জয়পুরহাটের পাচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
র্যাব-১২ এর অপারেশন অফিসার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার পর সলঙ্গার হাটিকুমরুল মোড়ে হোটেল ভিলেজ ফুডের সামনে থেকে তাকে আটক করা হয়।
উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি ১৬০ গ্রাম বলে তিনি জানান।
আবু সুফিয়ান জানায়, সে ঢাকার একটি স্কুল থেকে গত বছর এইচএসসি পাশ করেছে। তার পরিবারের সদস্যরা বগুড়ার রহমাননগরে থাকে। তার বাবার নির্দেশ অনুযায়ী এক ব্যক্তি তাকে এই স্বর্ণ দিয়েছে। শুক্রবারও সে একই পথে একই ভাবে ১০টি স্বর্ণের বিস্কুট এনে তার বাবার কাছে পৌঁছে দিয়েছে।
এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২৩০ ঘ.
bdnews24