২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজলা থানার এসআই আনোয়ারকে প্রত্যাহার

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের হিজলা থানার এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 10:11 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

বরিশাল, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের হিজলা থানার এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। বরিশালের পুলিশ সুপার (এসপি) দেবদাস ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় জনপ্রতিনিধি ও এরাকবাসীর অভিযোগের প্রেক্ষিতে শনিবার এসআই মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।” সন্ধ্যার মধ্যে প্রত্যাহারের আদেশ তার কাছে পৌঁছে যাবে বলে এসপি জানান। উপজেলার হিজলা গৌরবদী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুন্না বন্দর এলাকার দুই মহিলার সঙ্গে এসআই আনোয়ারের অনৈতিক সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর স্থানীয়রা শুক্রবার রাতে পাহারা বসায়। রাত ১০টার দিকে ওই এসআই এক নারীর বাড়ি গেলে এলাকাবাসীর ধাওয়ায় পালিয়ে যান। পরে তিনি নিজে পুলিশ সুপারের কাছে এ বিষয়ে অভিযোগ দেন বলে চেয়ারম্যান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫০ ঘ.