২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বাস চাপায় মুক্তিযোদ্ধা নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শুক্রবার দুপুরে বাস চাপায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শুক্রবার দুপুরে বাস চাপায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত নুরুল আমিন (৭০) উপজেলার ছয়ানী ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বাসিন্দা। রাত ৯টায় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কমিটির সামনে হাজির হওয়ার পর বাড়ি ফিরছিলেন তিনি। উপজেলা পরিষদের সামনে রাস্তা পার হওয়ার সময় লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপায় তিনি আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪০ ঘ.