২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী জামায়াত সেক্রেটারিসহ গ্রেপ্তার ১১

‘নাশকতা সৃষ্টির আশংকায়’ পটুয়াখালী জেলা জামায়াত সেক্রেটারি এম এ ছালাম খানসহ ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

পটুয়াখালী, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নাশকতা সৃষ্টির আশংকায়’ পটুয়াখালী জেলা জামায়াত সেক্রেটারি এম এ ছালাম খানসহ ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ও বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার অপর নেতারা হলেন জামায়াতের মির্জাগঞ্জ উপজেলা নেতা মো. হানিফ খান, আবু হানিফ হাওলাদার, আমিরুল ইসলাম, আলমগীর হোসেন আলম, কলাপাড়া উপজেলা আমীর আবদুল খালেক ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রশিবির নেতা মো. মহিব উল্লাহ, দুমকি উপজেলা জামায়াত নেতা হাবিবুর রহমান, মো. শাহজাহান এবং দশমিনার মোস্তাফিজুর রহমান। সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার পরিকল্পনা করার আশংকায় এদের গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৩৫৫ ঘ.