২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুই মামলায় ১৬ শিবিরকর্মী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস পোড়ানো ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলায় ইসলামী ছাত্রশিবিরের ১৬ কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

রাজশাহী, ২১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস পোড়ানো ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলায় ইসলামী ছাত্রশিবিরের ১৬ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের পাশের কাজলা, বিনোদপুর, তালাইমারি ও মেহেরচ-ী এলাকার ছাত্রাবাসগুলোতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে মতিহার থানার ওসি আনিসুর রহমান জানান। আটক ১৬ জন হলেন- তবিবুর রহমান, আসাদুজ্জামান, শামিম সরকার, হাবিব সরকার, আব্দুল্লাহ, ইয়ারুল ইসলাম, রেজাউল করিম, আব্দুল জব্বার, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন, আ. সালাম, শহিদুল ইসলাম, আফজাল হোসেন, মো. নুরুল হুদা, জোবায়ের আলম ও মো. সালাউদ্দিন। ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দুই মাস আগে নগরীর কাঁটাখালিতে পুলিশের ওপর হামলার অভিযোগে শিবির কর্মীদের বিরুদ্ধে একটি মামলা হয়। এছাড়া গত ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিবির কর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। এ দুই মামলায় ওই ১৬ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি। এর আগে ওই দুই মামলায় আরো ১৮ শিবিরকর্মীকে গ্রপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৫৪০ ঘ.