২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ‘চরমপন্থী’ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা থেকে শুক্রবার চরমপন্থী সন্দেহে এক ব্যক্তিকে করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা থেকে শুক্রবার চরমপন্থী সন্দেহে এক ব্যক্তিকে করেছে র‌্যাব। গ্রেপ্তার সরওয়ার হোসেন ওরফে সরু মালিথার কাছ থেকে একটি শাটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সরুর মালিথা পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি’র (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা বলে র‌্যাব জানিয়েছে। ঝিনাইদহ র‌্যাবের ক্যাম্প কমান্ডার স্কোয়াডন লিডার হামিদুল হক বলেন, ভোররাতে উপজেলার হাকিমপুর গ্রাম থেকে র‌্যাব অস্ত্র ও গুলিসহ চরমপন্থী ক্যাডার সরুকে গ্রেপ্তার করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৩৮ ঘ.