২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ডাকাতির পর কাউন্টার ভাংচুর, শ্রমিকদের পাল্টা অবরোধ

ঢাকা থেকে রাজশাহীগামী কেটি নৈশকোচে ডাকাতির ঘটনায় ওই বাসের কাউন্টার ভাংচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 05:10 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

রাজশাহী, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে রাজশাহীগামী কেটি নৈশকোচে ডাকাতির ঘটনায় ওই বাসের কাউন্টার ভাংচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। এদিকে ভাংচুরের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা রাজশাহীতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ বিক্ষোভ দেখিয়েছে। রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ওসি মোকাররম হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ঢাকা ছেড়ে যায় হানিফ এন্টারপ্রাইজের বাসটি বনপাড়া-হাটিকুমরুল সড়কের কাঁচিকাটা এলাকায় পৌঁছানোর পর ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নেয়। ওই ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপারের জড়িত থাকার অভিযোগ এনে যাত্রীরা সকালে রাজশাহীতে হানিফের কাউন্টার ভাংচুর করে। এই ভাংচুরের প্রতিবাদে সকাল ৮টার দিকে রাজশাহী বাসস্ট্যান্ডের সামনের অবরোধ করে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। পরে প্রশাসনের পক্ষ থেকে সমঝোতার আশ্বাসে শ্রমিকরা সকাল ৯টার দিকে অবরোধ তুলে নেয় বলে ওসি মোকাররম হোসেন। এ নিয়ে বিকালে হানিফ পরিবহন, ক্ষতিগ্রস্ত যাত্রী ও প্রশাসনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১০২ ঘ.