বগুড়া, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদ গোপনসহ জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক পরিচালক আতাউর রহমান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার সদর থানায় আতাউর রহমান ও তার স্ত্রী জহুরা খানের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন বগুড়ার সহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন পাটোয়ারী।
তাদের বিরুদ্ধে ১৬ কোটি ৩৫ লাখ ৯৯ হাজার ৭৯৭ টাকার সম্পদ গোপনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক মাহবুবুল আলম জানান, বগুড়া শহরে ঠনঠনিয়ার বাসিন্দা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক পরিচালক আতাউর রহমান খানের বিরুদ্ধে সম্পদ গোপনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুইটি ও আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা করেছে দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৬৪০ ঘ.
bdnews24