সাতক্ষীরা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে বুধবার দুই হাজার বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ।
আটকের সময় পুলিশ দুই রাউন্ড গুলিবর্ষণ করলেও কাউকে ধরতে পারেনি।
কলারোয়া থানার ওসি শিকদার আক্কাজ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেটকারে ফেন্সিডিল ঢাকার দিকে যাচ্ছে সংবাদ পেয়ে পুলিশ কলারোয়া উপজেলার ধানখোলা অবস্থান নেয়।
ভোররাতে প্রাইভেটকারটি সেখানে পৌঁছলে পুলিশ থামতে বললে চালক পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি করলে চালক প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৫ ঘ.
bdnews24