২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ আটক ৪

ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সন্দেহে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সন্দেহে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে চারজনকে আটক করেছে পুলিশ। আজমপুর রেলস্টেশন থেকে আটকরা হলেন রুবেল মিয়া (২৬), সাজ হোসেন (৩০), মনিরুজ্জামান (২৭) ও ওবাইদুল হক (২৮)। তাদের কাছ থেকে একটি এলজি ও একটি ছুরি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে রাত ৮টার দিকে আজমপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.