ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে আউটসোর্সিং সেবা খাত স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক টেলিকম প্রতিষ্ঠান টেলিনর।
বুধবার নবনিযুক্ত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সঙ্গে গ্রামীণফোনের জিপিআইটি ও টেলিনর প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গিয়ে এ আগ্রহের কথা জানায়।
এ সময় টেলিনরের স্ট্র্যাটেজিক এইচআর ডেভেলমেন্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওডভার হেসজেল বলেন, “গ্রাহকদের সেবা প্রদানের জন্য বিভিন্ন দেশে তারা প্রতিষ্ঠান আউটসোর্সিং করে থাকে। বাংলাদেশ এর জন্য উপযুক্ত। পর্যায়ক্রমে আমরা এ সেবা খাতটি এদেশে স্থানান্তর করতে চাই।”
মন্ত্রী তাদেরকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রতিনিধিরা তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
তারা বাংলাদেশে কমিউনিটি রেডিওর বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সর্বশেষ অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২০২৯ ঘ.
bdnews24