পাবনা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজিচালিত হিউম্যান হলার উল্টে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সকালে পাবনা-বগুড়া সড়কের বিন্নাদারি এলাকায় এ দুর্ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়।
নিহতরা হলেন সিরাজগঞ্জের শাহাজাদপুর পৌরসভার পান্নাতপুরের আব্দুল মুন্নাফ (৭৫) ও তার স্ত্রী সুলতানা খাতুন (৬০)।
সাঁথিয়া থানার ওসি বজলুর রহমান সাংবাদিকদের বলেন, সাঁথিয়ার ভিটাপাড়া থেকে হিউম্যান হলারটি শাহাজাদপুরের দিকে যাচ্ছিল। বিন্নাদারি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যানটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়।
আহত আবদুল মান্নান (৫০), বাবু হোসেন (২০), শিমুল হোসেন (২০), মানিক (৩২), আবদুল খালেক (৩০), নূর মোহম্মদ (৩৫), সোলায়মান হোসেন (৪৫) ও অজ্ঞাত (৪০) একজনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৫ ঘ.
bdnews24