২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি কর্মকর্তাকে হুমকি, মামলার শুনানি ২৭ সেপ্টেম্বর

ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা আলী সালেহ আল বাগামকে হত্যার হুমকির মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা আলী সালেহ আল বাগামকে হত্যার হুমকির মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত। বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। এ সময় আসামি আবু নাইম মোহাম্মদ রশিদ আহমেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার নুরুল আলম। গত ২০ জুন সৌদি দূতাবাসের কর্মকর্তা আলী সালেহ আল বাগামকে মোবাইল ফোনে এসএমএস করে হত্যার হুমকি দেয় আসামি আবু নাইম। ওই এসএমএসে বলা হয়, ‘সাবধান, যে কোনো সময় আপনাকে এবং আপনার সন্তানদের হত্যা করা হবে।” এ ঘটনায় সৌদি দূতাবাসের আইন কর্মকর্তা জসিম উদ্দিন সরকার গত ২৭ জুন গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। গত ৩০ জুন আবু নাইমকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৯৩২ ঘ.