২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসচাপায় শিশু নিহত, অবরোধ

বরিশালে বাসের চাপায় এক শিশু নিহত হওয়ায় বরিশাল-ঢাকা মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 06:03 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

বরিশাল, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে বাসের চাপায় এক শিশু নিহত হওয়ায় বরিশাল-ঢাকা মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে ৯টায় রামপট্টি এলাকায় ওই দুর্ঘটনায় নিহত শিশুর নাম মো. কামরুল (১০)। সে বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামের নূর ইসলামের ছেলে। মহানগরীর বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরিশাল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস মহাসড়কের রামপট্টি এলাকায় কামরুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর বিক্ষুদ্ধ এলাকাবাসী মহাসড়কে রামপট্টিতে গতিরোধক স্থাপন, নিহত শিশুর পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও বিনা ময়না তদন্তে লাশ ফেরত দেওয়ার দাবিতে অবরোধ করে। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ১১টার দিকে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। গৌরনদী থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২০০ ঘ.