২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল রেভিনিউ স্ট্যাম্প কেনাবেচা, গ্রেপ্তার ৪

জাল রেভিনিউ স্ট্যাম্প কেনাবেচার অভিযোগে নগরীর আগ্রাবাদ ও বন্দর এলাকা থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল রেভিনিউ স্ট্যাম্প কেনাবেচার অভিযোগে নগরীর আগ্রাবাদ ও বন্দর এলাকা থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন জাল স্ট্যাম্প উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটল পুলিশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলো- ঝালকাঠি জেলার নলছড়ি থানার বাসিন্দা মো. ফিরোজ (৩৫), নোয়াখালীর বেগমগঞ্জের দীন ইসলাম (৩৫), চট্টগ্রামের বোয়ালখালীর কাঞ্চন বিশ্বাস সুমন (৩০) ও ফেনীর ছাগলনাইয়ার মো. মমিনুল হক সাইফুল (৩৩)। সোমবার গোয়েন্দা পুলিশের অভিযানে নগরীর আগ্রাবাদ ও বন্দর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। জাল স্ট্যাম্প কেনাবেচার সঙ্গে গ্রেপ্তারকৃতরা জড়িত থাকার অভিযোগে নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০৪৭ ঘ.