২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি ফেরতে সিরাজগঞ্জে প্রথম রায়

এই রায়ে জমি ফেরত পেয়েছেন কামারখন্দ উপজেলার মৃত নারায়ণ চন্দ্র সাহার স্ত্রী হেনা সাহা ও তার সন্তানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তির তালিকা থেকে একটি জমি অবমুক্তির আদেশ দিয়ে সিরাজগঞ্জে প্রথম রায় দিয়েছে এই সংক্রান্ত আদালত। অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালের বিচারক উম্মে কুলসুমের মঙ্গলবার দেয়া এই রায়ে জমি ফেরত পেয়েছেন কামারখন্দ উপজেলার মৃত নারায়ণ চন্দ্র সাহার স্ত্রী হেনা সাহা ও তার সন্তানরা। কামারখন্দের জামতৈল মৌজার ১৩ শতক ভূমি ফেরত পাওয়া হেনার আইনজীবী বিষ্ণুপদ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্পিত সম্পত্তি প্রত্যাপর্ণ আইনে সিরাজগঞ্জে এটিই প্রথম রায়।” গত ১৯ মার্চে অর্পিত সম্পত্তি প্রত্যার্পন বিষয়ক গেজেট প্রকাশ হলে গত ৬ জুন বাদি সম্পত্তির দাবি নিয়ে ট্রাইব্যুনালে যান। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক ওই জমি অর্পিত সম্পত্তির তালিকা থেকে অবমুক্ত করে বাদিকে ফেরত দিতে আদেশ দেয় আদালত। ১৯৬৭ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর তৎকালীন পূর্ব পাকিস্তান ছেড়ে যাওয়াদের সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করে তা ক্রোক করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি অর্পিত সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়। এই সব সম্পত্তি প্রকৃত মালিকদের ফিরিয়ে দিতে আওয়ামী লীগের বিগত সরকার ২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন করে। ওই আইন কার্যকরের লক্ষ্যে শেখ হাসিনার বর্তমান সরকার ২০১১ সালে আইনে সংশোধন আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৯০১ ঘ.