২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রাকের পাটাতনের ভেতর থেকে ১ হাজার ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১১।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রাকের পাটাতনের ভেতর থেকে ১ হাজার ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১১। সোমবার রাত ১২টায় পঞ্চবটি মেথর খোলা এলাকা থেকে শহীদুল ইসলাম(২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। শহীদুল মানিকগঞ্জ জেলার দৌলতপুর পারুলিয়া এলাকার আবুল বাশার মন্ডলের ছেলে। শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর কমান্ডার মেজর আবু সাঈদ সাংবাদিকদের জানান, পঞ্চবটি মেথর খোলা এলাকা থেকে শহীদুলকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ট্রাক টার্মিনালের ভেতরে একটি ট্রাকের পাটাতনের নিচ থেকে ১ হাজার ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। “দীর্ঘ দিন ধরে যশোর, কুমিল্লাসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ট্রাকের পাটাতনের নিচে বিশেষয় কায়দায় ফেনসিডিল এনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে বলে জিজ্ঞাসাবাদে শহিদুল র‌্যাবকে জানায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৬৪১ ঘ.