সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ণিমা রাণী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গল ভোরে ঢাকার দোহার থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে উল্ল¬¬াপাড়া থান ওসি বিমান কুমার দাস।
মোহাম্মদ হোসেন উল¬াপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
২০০১ সালের ১০ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বধীন চারদলীয় জোট বিজয়ী হওয়ার পর স্কুল ছাত্রী পূর্ণিমা রাণীকে গণধর্ষণ করে। ধর্ষকরা সবাই চারদলীয় জোটের সমর্থক বলে পরিচিত। এ ঘটনা দেশব্যাপী ব্যাপক সমালোচিত হয়।
২০১১ সালের ৪ মে এ ধর্ষণ মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪ জন পলাতক ছিলো।
ওসি বিমান বলেন, “এখনও তাকে থানায় রাখা হয়েছে। বুধবার তাকে কারাগারে প্রেরণ করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫৫ ঘ.
bdnews24