২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানন্দা সেতুর টোল বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা অটো বাইক চালক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 07:43 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা অটো বাইক চালক ইউনিয়ন। মঙ্গলবার সকালে মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন তারা। সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা অটো বাইক চালক ইউনিয়নের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক জমশেদ আলী বক্তৃতা করেন। বক্তারা বলেন, সেপ্টেম্বরে সড়ক ও জনপথ বিভাগ মহানন্দা সেতু পারাপারে ব্যাটারিচালিত যানের টোল পাঁচ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করে। “জেলার প্রায় সাড়ে ৩ হাজার যুবক এসব যান চালিয়ে জীবিকা নির্বাহ করছে। অতিরিক্ত টোল আদায় করা হলে তারা ক্ষতির শিকার হবে।” অবিলম্বে এ সেতুর বর্ধিত টোল মওকুফের দাবি জানান বক্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৩৬ ঘ.