২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে যুবকের লাশ উদ্ধার

ঝনাইদহ সদরে সোমবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদরে সোমবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজা মিয়া (৩৫) আনন্দনগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, ডহরপুকুরিয়া গ্রামের একটি মাঠে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাজা মিয়ার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫৬ ঘ.