২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে শ্রমিকের লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া চৌধুরীপাড়া ঈদগাহ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় ও শরীরে জখম রয়েছে। নিহত আল-আমিন (২২) কেন্দুয়ার উত্তরা জুট মিলের শ্রমিক। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আল-আমিন নিখোঁজ ছিলেন। সকালে ঈদগাহ এলাকায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫৬ ঘ.