চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত রুপা আক্তার (১৪) ভোলা জেলা সদরের বাসিন্দা শিপন খন্দকারের মেয়ে।
সোমবার সকালে নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় তাদের ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচিয়ে রুপা আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের বড় ভাই শাহিন খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুপা গার্মেন্টে চাকরি করতে চাইলে আমিসহ পরিবারের লোকজন তাকে বাধা দেই। এরপর সবার অজান্তে সে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল অনিল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে পরিবারের সদস্যরা ওই তরুণীকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৪১৩ ঘ.
bdnews24