কক্সবাজার, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার অভিযোগে টেকনাফ থেকে ২৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকালে নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্ট থেকে আটকদের মধ্যে ১৭ জন বাংলাদেশি ও আট জন মিয়ানমারের নাগরিক বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বলেন, গোপন সংবাদ পেয়ে একটি মাছধরা ট্রলার থেকে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১৭ বাংলাদেশিকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া মিয়ানমার নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।
পুলিশের কাছে হস্তান্তর করা বাংলাদেশিরা কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ, চট্টগ্রামের সন্দ্বীপ এবং যশোরের বাসিন্দা।
এ ব্যাপারে মানব পাচারের একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬৩৫ ঘ.
bdnews24