২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 07:41 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার এরশাদপুর গ্রামের মাঝের পাড়ার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত পেয়ারন নেছা (৩৬) এরশাদপুর এ গ্রামের মোহাম্মদ বাবলুর স্ত্রী। আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান জানান, সকালে পুকুরে ওই গৃহবধূর লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে সকাল দশটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। বাবলু আরেকটি বিয়ে করেছেন উল্লেখ করে তিনি বলেন, “প্রাথমিকভাবে পরিকিল্পত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।” লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৪০ ঘ.