২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মহিলা পর্যটক নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও ইসলামপুর টার্নিং পয়েন্টে শনিবার এক সড়ক দুর্ঘটনায় এক মহিলা পর্যটক নিহত হয়েছেন। আহত হন আরও পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 05:31 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও ইসলামপুর টার্নিং পয়েন্টে শনিবার এক সড়ক দুর্ঘটনায় এক মহিলা পর্যটক নিহত হয়েছেন। আহত হন আরও পাঁচজন। নিহত হোসনে আরা বেগম (৫৫) ঢাকার বাড্ডা এলাকার সিকান্দর আলীর স্ত্রী। শনিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) উপ-পরিদর্শক কবির হোসেন জানান, বিকালে পর্যটক বহনকারী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৮৮৩৭) কক্সবাজার সদরের ঈদগাও ইসলামপুর টার্নিং পয়েন্টে পৌঁছলে বিপরীতমুখী একটি ডাম্পারের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হোসনে আরা বেগম (৫৫), তার তার স্বামী সিকান্দর আলী এবং অপর চার পর্যটক আহত হন। আহত অন্যদের নাম জানা যায়নি। এই পুলিশ কর্মকর্তা আরো জানান, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় লোকজন আহত পর্যটকদের ডুলাহাজারা খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের নেয়ার পরই হোসনে আরার মুত্যু হয়। দুর্ঘটনা কবলিত দু’টি গাড়িই পুলিশ হেফাজতে রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এইচএ/২৩৩০ ঘ.