২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ‘ফেন্সিডিলসহ’ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরের এক ওয়ার্ড ছাত্রলীগ নেতাকে শুক্রবার পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ শহরের এক ওয়ার্ড ছাত্রলীগ নেতাকে শুক্রবার পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তার বাসা থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এছাড়া রাতে হেলিপ্যাড এলাকা থেকেও ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। সদর থানার উপ-পরিদর্শক সুলতানউদ্দিন বলেন, বিকালে শহরের মানিকপুরের পারভীন ভিলার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার হন ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. সবুজ (২৪)। তিনি সদর উপজেলার বড়মোল্লাকান্দি গ্রামের ইদ্রিস আলী ব্যাপারীর ছেলে। এছাড়া রাত সাড়ে ৮টার দিকে নতুনগাঁও হেলিপ্যাড এলাকা থেকে তিন বোতল ফেন্সিডিলসহ মাসুদ (২৬) ও মো. রানাকে (২৭) পুলিশ গ্রেপ্তার করেছে। এ দু’জন মাদক ব্যবসা ও সেবন করেন বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.