২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মো. জসিম উদ্দিন (২৮) নামে ওই যুবক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। র‌্যাব-৭ এর লেফটেন্যান্ট . কমান্ডার নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল শুক্রবার দুপুরে পটিয়া কলেজ এলাকার বাজারে অভিযান চালায়। সেখান থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। জসিম ইয়াবাগুলো বিক্রির জন্য টেকনাফ থেকে চট্টগ্রাম নিয়ে এসেছিল বলে র‌্যাবকে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৯৩৮ ঘ.