২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবকের লাশ

গাজীপুর সদরে ধারালো অস্ত্রের আঘাতে খুন হওয়া এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 06:01 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে ধারালো অস্ত্রের আঘাতে খুন হওয়া এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আউটপাড়া এলাকার মুজিুবুর রহমানের মাছের বাজার থেকে ওই যুবকের (২৮) লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোজায়েত হোসেন জানান, এলাকাবাসী ওই মার্কেটে একটি রিকশাভ্যানের ওপর লাশটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। “যুবকের গলা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে হলুদ-কালো প্রিন্টের ফুল হাতা জামা ও কালো জিন্সের প্যান্ট ছিল।” রাত ৯টায় লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৫৬ ঘ.