২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের ব্যবস্থাপককে হুমকি, যুবক গ্রেপ্তার

খেলনা পিস্তল ও বোমা সদৃশ্য বস্তু নিয়ে ইসলামী ব্যাংকে ঢুকে ব্যাংকের ব্যবস্থাপককে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলনা পিস্তল ও বোমা সদৃশ্য বস্তু নিয়ে ইসলামী ব্যাংকে ঢুকে ব্যাংকের ব্যবস্থাপককে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধানম-ির সাত মসজিদ রোডের ইসলামী ব্যাংকে এ ঘটনা ঘটে। ধানম-ি থানার ওসি আনোয়াার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে আশ্রাফুল ইসলাম আকাশ (২৫) নামে এক যুবক ব্যাংকে ঢুকে ব্যবস্থাপক রোকান উদ্দিনকে বলেন ৬০ হাজার টাকা না দিলে তাকে হত্যা করা হবে। এ ছাড়া তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটানো হবে। এ সময় নিরাপত্তাকর্মীরা তাকে ধরে পুলিশকে খবর পাঠায়। ব্যবস্থাপক পুলিশকে জানায়, একদিন আগে ঋণের জন্য আকাশকে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে বলা হলে বৃহস্পতিবার ব্যাংকে ঢুকেই ব্যবস্থাপককে বলেন আমার বোনকে সন্ত্রাসীরা অপহরণ করেছে তাদেরকে ৬০ হাজার টাকা দিতে হবে। আপনি আমাকে টাকা না দিলে আপনাকে মেরে ফেলব। আকাশকে দেখে সন্ত্রাসী মনে হয়নি বলে জানান ওসি। পুলিশ পরীক্ষা করে দেখেছে যে, তার পিস্তলটি খেলনা পিস্তল আর বোমাটিও ভুয়া। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হচ্ছে বলে তিনি ওসি আনোয়ার হোসেন। যুবকটির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তবে রাজধানীর হাজারীবাগের বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৩২ ঘ.