ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজার, দয়াগঞ্জ ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছে।
তবে তাদের পরিচয় জানা যায়নি।
কমলাপুর রেলওয়ে পুলিশের ওসি মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে কারওয়ান বাজার বস্তি এলাকায় ঢাকাগামী ধুমকেতু ট্রেনের নিচে কাটা পড়ে ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হন।
একই সময় দয়াগঞ্জ বাজারে ৩২ বছর বায়সী এক যুবক ট্রেনের নিচে পড়ে নিহত বলে তিনি জানান। তার পরনে ছিলো কালো রঙের প্যান্ট ও চেক ফুলশার্ট।
ওসি আরো বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে টঙ্গি রেলস্টেশনে এক যুবক চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। তার বয়স আনুমানিক ৩০ হবে।
তিনটি মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৮২৯ ঘ.
bdnews24